× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

আসনের অতিরিক্ত যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা ও সেপ্টেম্বর থেকেই পূর্বের ভাড়ায় গণপরিবহন -সেতুমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
সময়ের আগে সড়ক ক্ষতিগ্রস্ত

সার্বিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এক্ষেত্রে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন ও দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২৯ আগস্ট) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা জোনের বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

সেতুমন্ত্রী এসময় নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের আহ্বান জানান। পাশাপাশি যাত্রীসাধারণকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্তের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদার করতে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এ বিষয়টি কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..