আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়
Tuesday Horoscope

আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে আজ আপনি একটি ছুটির পরিকল্পনাও করতে পারেন। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হলে অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: কেরিয়ারে বা ব্যবসায়িক জীবনে অথবা কর্মজীবনে উন্নতির লক্ষ্যে নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজুন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে আপনার শরীর প্রভাবিত হতে পারে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে সহকর্মীরা আজ আপনার কাজের প্রশংসা করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গোশালায় নিজের সমান ওজনের বার্লি দান করুন।

মিথুন রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হলেও রসিক আত্মীয়-স্বজনের কারণে সেই চাপ থেকে মুক্ত হবেন। শুধু তাই নয়, এইরকম আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের সুতির পোশাক এবং নোনতা খাবার অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।

কর্কট রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হলেও আপনার রসিক আত্মীয়-স্বজনের কারণে সেই চাপ থেকে মুক্ত হবেন। শুধু তাই নয়, এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কিছু নতুন জিনিস শেখার প্রতি আপনি আগ্রহ প্রকাশ করবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জীবনে আপনি আজ একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোনও ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি আজ আপনি গোছানোর পরিকল্পনা করলে অবসর সময় পাবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মহাদেবের পুজো করুন।

কন্যা রাশি: আপনি আজ আপনার মেধার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বাড়ির একটি খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ আপনি একটি ঐতিহাসিক স্মৃতিসৌধে পিকনিকের আয়োজন করে পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে দূর্বা অর্পণ করুন।

তুলা রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখ। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আমি নিজের জন্য অবসর সময় পাবেন না। কর্মক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা সমাধানের জন্য আপনার দক্ষতাকে ব্যবহার করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি লাল লঙ্কা, ২৭ টি মুসুর ডালের দানা এবং ৫ টি লাল রঙের ফুল হনুমান মন্দিরে উৎসর্গ করুন।

বৃশ্চিক রাশি: পরিবারের সদস্য অথবা বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুকুরকে রুটি খেতে দিন। এটি আপনার উপকারে আসবে।

ধনু রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ফিরিয়ে দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান প্রদর্শন করুন।

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। সেই সব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। যার ফলে সেটি সমাধান হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগী এবং মূক ও বধির ব্যক্তিদের সেবা করুন।

কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়ির কাজগুলি মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি বিশিষ্ট মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে একটি সাদা ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের একজন সদস্যের স্বাস্থ্যের বিষয়ে আপনি চিন্তিত হতে পারেন।ওয়েব ডেভলপারদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ সারাদিন আপনার মন ভালো থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলগ্রহদোষ প্রতিকারজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও গ্রহদোষ প্রতিকারশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।