× Banner
সর্বশেষ
তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর

পূর্ণিমা দীর্ঘদিন পর বিজ্ঞাপনের মডেল

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের মডেল হলেন। প্রায় আড়াই বছর পর নতুন কোনো বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। সম্প্রতি একটি ক্রোকারিজের বিজ্ঞাপনে কাজ করলেন তিনি।

এ সম্পর্কে পূর্নিমা বলেন, অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করলাম। বিজ্ঞাপনের আইডিয়া ভালো। আশা করি দর্শকদের চোখে লাগবে। বিজ্ঞাপনটি এই সপ্তাহের মধ্যেই প্রচার শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে।

চলচ্চিত্র থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন পূর্নিমা। এরপর ছোটপর্দাতে দেখা গেলে সেখানেও তার উপস্থিতি নেই অনেকদিন। তিনি এখন পরিবারকে সময় দিচ্ছেন। পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চান। তবে ভালো কোনো গল্পে কাজ করার অফার পেলে হয়তো আবারও অভিনয়ে নিয়মিত হবেন গুণী এই অভিনেত্রী।


এ ক্যটাগরির আরো খবর..