× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

পূজো দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

লালমনিরহাট প্রতিনিধিঃ  পূঁজার ছুটিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণীর এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করেছেন শিশুটির বাবা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে  হাতিবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

ধর্ষণের শিকার শিশুটি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর নানা বাড়ির লোকজনের সাথে সেখানকার এক পূজা মণ্ডপে ঘুরতে যায় শিশুটি। রাত ৮ টার দিকে ওই মণ্ডপের পাশে শিশুদের সাথে খেলা করছিল সে। এ সময় সাদা শার্ট ও কালো প্যান্ড পড়া এক যুবক তাদেরকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে কিছুদূর সামনে গিয়ে দুই শিশুর হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে চকলেট আনতে পাঠায় অপরিচিত সেই যুবক। এর পর শিশুটিকে পাশের বাঁশঝাড়ে নিয়ে মুখে চেপে ধরে ধর্ষণ করে ওই যুবক।

স্থানীয়রা জানান, ধর্ষণের পর ওই যুবক পালিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন (ওসি, তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..