× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক

পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখায় ইকবাল হোসেনসহ চারজনের সাত দিনের রিমান্ড

Dutta
হালনাগাদ: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
পূজামণ্ডপে-কোরআন-শরীফ

কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইকবাল হোসেনসহ চারজনের সাত দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

আজ শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপা এ আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যান্যরা হলেন, জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করা ইকরাম, দারোগা বাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল ও হুমায়ন কবীর।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির জানান, যেহেতু এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে সেহেতু তারা কাদের  প্ররোচনায় এমন কাজ করেছে তা এখনো স্পষ্ট জানা যাচ্ছে না। ধর্মীয় অনুভূতি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে আরও কোন তথ্য বের হয়ে আসলে অথবা অন্য ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকলে তাদের নামে মামলা করা হবে।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ভোরে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে প্রতিমার পায়ের ওপর পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে নিহত হন চারজন। পরের দিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা-ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুজন নিহত হন।

এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দেশের আরও অনেক এলাকায় হিন্দুদের মন্দির, মণ্ডপসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..