× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। পুলিশ সদরদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ নাজিবুর রহমানকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে।

বরিশালের পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের মো. লুৎফর রহমান মন্ডলকে বরিশালের পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকায় পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরোর (পিআইবি) সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান খানকে বরিশাল মহানগর পুলিশে, খুলনার উপ কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রামের উপ-কমিশনার এবং ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার সামসুন নাহারকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মুনিবুর রহমানকে ময়মনসিংহের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক করে পাঠানো হয়েছে। ঢাকা এসবিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে ঠাকারগাঁওয়ের পুলিশ সুপার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের দায়িত্ব পালন করে আসা আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার শোয়েব আহমেদকে বদলি করা হয়েছে শিল্প পুলিশের সুপার হিসাবে। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার একেএম আওলাদ হোসেনকে টুরিস্টি পুলিশের সুপার করে ঢাকায় পাঠানো হয়েছে। বরিশাল আরআরএফের কমান্ডেন্ট মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরীকে খুলনা এপিবিএনের অধিনায়ক করা হয়েছে। এছাড়া খুলনা এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হারুন উর রশিদকে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডেন্টের দায়িত্ব দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..