× Banner
সর্বশেষ

বগুড়ায় জেলা পুলিশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
পুলিশের শ্রদ্ধা নিবেদন

অনিষা ঘোষ, বগুড়াঃ মুজিব বর্ষ  পালন উপলক্ষে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের জন্মশতবার্ষিকীতে বিনম্র  শ্রদ্ধায় তাঁকে স্মরণ করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার  সকাল নয়টায় বগুড়া পুলিশ অফিস চত্বরে  স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুলিশ সুপার  মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার।  এরপর হাইওয়ে পুলিশ বগুড়া জোন এর পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময়  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার  মোঃ সফিজুল ইসলাম, মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম বার পিপিএম বার, মোঃ মোকবুল হোসাইন, এম এ জলিল পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং তাপস কুমার পালসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..