× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

পঞ্চগড়ে পুলিশকে পিপিই উপহার দিলো ইএসডিও

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
পুলিশকে পিপিই উপহার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পুলিশের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) উপহার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

৭মে (বৃহস্পতিবার) পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর হাতে তুলে দেন ইএসডিওর জ্যেষ্ঠ সমন্বয়কারী শাহ ম. আমিনুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান, ইএসডিওর জোনাল ম্যানেজার ওমর ফারুক, জেলা ফোকাল পার্সন মোঃ রাজিউর রহমান উপস্থিত ছিলেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক, গ্লাভস ও ফেস শিল্ডসহ ১৩৩টি সামগ্রী পুলিশ সুপারের হাতে তুলে দেয়া হয়।

এছাড়া সরকারের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে ইএসডিও সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬২৮টি পরিবারে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, বালতি, গামলা, হুইল পাউডার, মাস্কসহ, হাইজিন কীট প্যাকেজ বিতরণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..