× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘এনডিসি কোর্স-২০২৬’ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন এবং নিজেদের মধ্যে তারা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

পরে এনডিসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষ্যে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রেটিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন এবং বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা প্রদান কার্যক্রম, সাম্প্রতিক সময়ে গৃহীত উদ্যোগ ও মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের ওপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়।

এছাড়া প্রশ্নোত্তর পর্বে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের চ্যালেঞ্জ, অপরাধ দমন, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা নানা বিষয়ে প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন তথ্য জানতে চায় এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এ ধরনের সফর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে এক সঙ্গে কাজ করেন।

প্রতিনিধিদলটিতে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংক এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার ৩১ জনসহ ১০৪ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..