× Banner
সর্বশেষ
হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

পুরুষের তুলনায় দাম্পত্য জীবনে বেশি অসুখী নারী

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

পুরুষের তুলনায় দাম্পত্য সম্পর্কে নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকি নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে অবাধ মেলামেশা করেও খুশি হতে পারেন না অনেক নারী। এক সমীক্ষায় বলা হয়েছে, মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে সেই ক্ষোভ নিয়ে নাকি সংসার জীবন পার করছেন অনেকে।
যারা যৌন জীবনে সুখী নয়, বুঝতে হবে তারা অন্য কোনো সমস্যায় ভুগছেন। এদিকে, সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, যৌন জীবন নিয়ে পুরুষের তুলনায় নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি।
কিন্তু এরকমটা কেন হচ্ছে? কেন অনেক নারী যৌন জীবনে অসুখী ও অতৃপ্ত? মূলত দাম্পত্যে চাই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, পরস্পরের সঙ্গে জীবন বিনিময় করার আন্তরিক ইচ্ছা। এসবের কোনো কিছুর অপূর্ণতা থাকলে তৃপ্তি পাওয়া বড়ই দুষ্কর। একই সঙ্গে সুখী ও সুস্থ দাম্পত্য জীবনের জন্য চায় মিলনে সন্তুষ্টি। কেবল সন্তান জন্ম দেয়াই কিন্তু যৌনতার কাজ নয়, বরং জীবন সঙ্গীকে খুশি করতে পারাটাও সঙ্গীনির দায়িত্ব।
তবে স্বামী বা স্ত্রী যখন পরস্পরের সঙ্গে মিলনে সন্তুষ্ট থাকেন না, তখনই নেমে আসে দাম্পত্য জীবনে কলহ। সেই সমস্যার কারণে একসময় হারিয়ে যায় ভালোবাসা, আর শুরু হয় পরকীয়া কিংবা ডিভোর্সের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার। আমাদের আশেপাশে দাম্পত্য জীবনে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকেই, হয়ত লজ্জায় বলতে পারছেন না কাউকে, তাদের জন্যই আজকের এই আলোচ্য বিষয়, যেখানে দাম্পত্য যৌনতার সমস্যাগুলোর সমাধান মিলবে- কিছু সমস্যার সমাধান নিচে পয়েন্ট আকারে লিপিবদ্ধ করা হলো- যেগুলো হয়ত বড্ড কাজে আসবে আপনার।
স্বামী অথবা স্ত্রী; মিলনের সময় কী চাইছেন আপনি? স্ত্রীর শরীর কোন ডাকে সাড়া দিচ্ছে! সে আপনাকে কীভাবে পেতে চাচ্ছে? অথবা তার তৃপ্তি কোথায়? প্রভৃতি প্রশ্নের উত্তর জানা নেই আপনার। অথচ আপনিই তার যৌন তৃপ্তি মেটানোর একমাত্র সঙ্গী। এসব বিষয়ে বুঝতে না পারার কারণে হয়ত তিনি অসুখী হয়ে পড়ছেন। কি চাই? সেটা  জানা নেই এমন অনেক পুরুষ আছে, যারা নিজের চাহিদা ঠিকই বুঝে। কিন্তু স্ত্রীরটা বুঝতে চায় না। কীভাবে  স্ত্রীকে খুশি রাখা যাবে, সে ব্যাপারেও জানার আগ্রহ নেই তার। নারীদের  অতৃপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ। অন্যদিকে নারীদেরও একটি সমস্যা আছে, তারা যে এই মিলনে সুখী নন, সেটিও মুখ ফুটে বলতে চান না। তাই নারীদের চাহিদা মেটাতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে, কী চাই? 
লজ্জা ও সংকোচ দুইটাই বেশি নারীদের। তাই মিলনের ক্ষেত্রে তৃপ্ত না হলেও তিনি চুপ থাকতে পছন্দ করেন। অন্যদিকে এর একটি উপাদানও বিদ্যামান নেই (স্ত্রীর বেলায়) পুরুষদের কাছে। তাই তিনি নিজেরটা আপন মনে আদায় করে ছাড়েন। তাই সমীক্ষায় উঠে এসেছে, যৌন জীবনে বেশি অতৃপ্ত নারী। কারণ লজ্জা ও সংকোচের ফলে তারা আসল কথায়ই বলেন না। 
অনেক পুরুষ সঙ্গী আছেন, যারা নিজের চাহিদা মেটানো নিয়ে ব্যস্ত থাকেন। যেভাবে এগোলো তিনি নিজেকে পরিপূর্ণ তৃপ্ততা দিতে পারবেন। অপরদিকে তার স্ত্রীর চাহিদা মিটেছে কিনা! তার কী প্রয়োজন, সে ব্যাপারে তিনি মনযোগী নন। বরং নিজের চাহিদা মিটে গেলে তিনি স্বার্থপরের মতো ঘুমিয়ে পড়েন। মূলত এটাও নারীদের অতৃপ্ত থাকার একটি বড় কারণ।
যৌনতা নিয়ে দীর্ঘ দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন? অথচ ডাক্তারের কাছে যাওয়ার কথা আসলে, যান না। এই ধরনের বহু নারী রয়েছে এই দেশে। মূলত সঠিক চিকিৎসা ও মানসিক সমস্যার কারণে দিন দিন বিষাদময় হয়ে উঠছে এমনই অনেক নারীর জীবন। যার ফলে তৃপ্ততা দিতে ও নিতে অক্ষম হয়ে পড়ছেন এই ধরনের নারীরা। অনেক নারীরা যৌনতাকে ভয় পায়, ফলে এই বিষয়টি সম্পর্কে তারা কখনো সহজ মনোভাব পোষণ করেন না। চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতার মধ্যে থেকে যান।


এ ক্যটাগরির আরো খবর..