× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

পুরুষ সঙ্গীর সঙ্গ ছাড়াই ৭টি ডিম পেড়েছে ৬২ বছরের বৃদ্ধ পাইথন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
পুরুষ সঙ্গী ছাড়াই ডিম

আমেরিকায় পুরুষ সঙ্গীর সঙ্গ ছাড়াই ৭টি ডিম পেড়েছে ৬২ বছরের বৃদ্ধ পাইথন।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসৌরির সেন্ট লুইস চিড়িয়াখানায়। সেখানে পুরুষ সঙ্গীর সঙ্গে সঙ্গম ছাড়াই ৭টি ডিম পেড়েছে ৬২ বছরের বৃদ্ধ এক বল পাইথন। গত ১৫ বছর সে কোনো পুরুষ সাপের সংস্পর্শে আসেনি। এই ঘটনার কথা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার পর অদ্ভুত এই ঘটনা নিয়ে চর্চা করছেন প্রাণীবিজ্ঞানীরা।

সেন্ট লুইসের সরীসৃপ বিশারদ মার্ক ওয়াননারের মতে, এই বয়সে বল পাইথনের ডিম দেওয়া অস্বাভাবিক ঘটনা। তিনি জানিয়েছেন, সাধারণত, ৪-৬ বছর বয়স থেকে ডিম দেওয়া শুরু করে বল পাইথন। তবে বয়স ৬০ হওয়ার আগেই তারা ডিম দেওয়া বন্ধ করে দেয়। মার্ক বলেছেন, ‘আমরা যত দূর জানি এই সাপটি সবচেয়ে বয়স্ক সাপ যে ডিম পাড়ল।’

তবে অস্বাভাবিক হলেও পুরুষ সঙ্গীর সংস্পর্শে না আসা সত্ত্বেও বল পাইথনের ডিম দেওয়ার ঘটনা বিরল নয় বলেই জানিয়েছেন তিনি। উৎপত্তিগত ভাবে এই বল পাইথন মধ্য ও পশ্চিম আফ্রিকার বাসিন্দা। যৌন জননের পাশাপাশি অযৌন জননও করে থাকে এরা। যাকে বলে ফ্যাকালটেটিভ পার্থেনোজেনেসিস। মার্ক জানিয়েছেন, স্ত্রী বল পাইথন ভবিষ্যতের নিষেকের জন্য বীর্য মজুত করেও রাখতে পারে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘যৌন না অযৌন— কী ধরনের জনন থেকে এই ডিম হয়েছে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। ডিমগুলোর জেনেটিক পরীক্ষা করা হবে। আমরা পরীক্ষা করে দেখব ভবিষ্যতের জন্য এই পাইথনটি বীর্য মজুত করে রেখেছিল কি না। তার পরই এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..