× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহীনিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন বাংলার দামাল ছেলেরা।

সেই থেকে এই দিনটিকে পীরগঞ্জ মুক্ত হানাদার দিবস হিসেবে পালন করা হয়। পীরগঞ্জের ইতিহাসে স্বরণীয় হয়ে আছে এই দিনটি। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর গভীর রাতে শত্রুপক্ষের আক্রমনকে প্রতিহত করে বিজয় ছিনিয়ে আনেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানরা।

পাকিস্তানী হানাদার বাহীনিকে পরাজিত করার খবর দ্রুত ছড়িয়ে পড়লে জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পীরগঞ্জ। অন্ধকার যবনিকা কেটে গিয়ে সূর্যোদয়ের পর বহু প্রতিক্ষিত এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। পরদিন ৬ ডিসেম্বর হাজার হাজার স্বাধীনতাকামী নারী-পুরুষ বিজয় মিছিলে অংশ নেয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সাংসদ।


এ ক্যটাগরির আরো খবর..