পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিপক রায়, রংপুর প্রতিনিধি: দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ধর্ষণ নারী নির্যাতন, চুরি-ডাকাতি ছিনতাই রোধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছেন।

আজ বুধবার সকাল ১১টায় পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জের কক্ষে উক্ত মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর দৃঢ় ও নিরলস প্রচেষ্টায় আমরা কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছি। রংপুর জেলার মানুষকে নিরাপদ রাখা, মাদক সন্ত্রাস নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট থানা পুলিশকে নিজ নিজ অবস্থান থেকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। রংপুরের পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র রংপুরের মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম।

পীরগঞ্জ থানার আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) সরেষ চন্দ্রের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধূসুদন রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান, পিপিএম-সেবা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।