পাসওয়ার্ড না দেওয়ায় স্ত্রীকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক: এরই মধ্যে স্মার্টফোন মানুষের জীবনে এতটাই প্রভাব ফেলেছে যে, এর পাসওয়ার্ডের জন্যও মানুষ হত্যার শিকার হচ্ছে।

স্মার্টফোনের লক কোড বা প্যাটার্ন লক কোড যেভাবেই বলা হোক, এগুলো মূলত পাসওয়ার্ড। স্মার্টফোনে কেউ যাতে অযাচিতভাবে ঢুকতে না পারে, সে জন্য এবং আরো অনেক কারণে পাসওয়ার্ড ব্যবহার করা হয়।

বুধবার ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযোগ- স্মার্টফোনের প্যাটার্ন লক কোড না বলায় তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন বা করিয়েছেন। সামান্য কারণ মনে হলেও স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পাসওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ- এটি প্রামাণ্য হয়ে উঠেছে।

বিনীত কুমার দিবাকরের বন্ধুরা তার স্ত্রী পুনম ভার্মাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে পুলিশের অভিযোগে দাবি করা হয়েছে। কিন্তু দিবাকরের দাবি, ঘটনার দিন তিনি ঝাঁসিতে ছিলেন না, ছিলেন কানপুরে।

মঙ্গলবার রাতে পুনম ভার্মা খুন হন। বুধবার তার চার বছর বয়সি মেয়ে জরুরি নম্বরে ফোন করলে পুলিশ এসে ভারমার মরদেহ উদ্ধার করে।

ঝাঁসির পুলিশ সুপার দিনেশ কুমার সিং বলেন, বিনীত প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন, তিনি এ হত্যার সঙ্গে যুক্ত। এখন পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রক্রিয়ায় আছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।