× Banner
সর্বশেষ
দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

ফিরলেন নেইমার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: নিয়েই গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার ব্রাজিলকে অলিম্পিকে অধরা সোনা জেতানোর মিশন। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের স্বর্ণ জিতিয়ে সফল একটি মিশন শেষে আবারও ক্যাম্প ন্যুতে ফিরেছেন  তিনি।

নেইমারের হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকে সোনা জয়ের স্বাদ পায় ব্রাজিল। ঘরের আঙ্গিনায় চেনা দর্শকের সামনে অলিম্পিকে স্বর্ণ জয়, ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিতে এর চেয়ে বড় উপলক্ষ্য আর কি হতে পারে। অধরা সেই সোনা জয়ের পর বিশ্বকাপ বাছাইয়েও  উজ্জ্বল ছিলেন নেইমার। ইকুয়েডর এবং কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২৪ বছর বয়সি এই তারকার।

গ্রীষ্মকালীন অবকাশ, ঘরের মাঠের অলিম্পিক এবং বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করার পর দীর্ঘ বিরতি শেষে আবারও বার্সেলোনায় ফিরেছেন নেইমার। ক্লাব ফুটবলের বিরতিতে ১০৬ দিনের দীর্ঘ ছুটি শেষে আপন আঙ্গিনা ক্যাম্প ন্যুতে ফিরেছেন নেইমার। বার্সার আক্রমনভাগের অপর দুই সেনানী লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসি আগেই ফিরেছেন। এবার নেইমার যোগ দেওয়ায় পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারবে বার্সা।

আবারও বার্সায় ফেরা নিয়ে নেইমার জানান, ‘আবারও বার্সেলোনায় ফিরতে পেরে আমি আনন্দিত। শনিবার বার্সার ম্যাচে আমি মাঠে নামতে পারি।’


এ ক্যটাগরির আরো খবর..