× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পারিবারিক কলহে ২ সন্তানের মাকে কুপিয়ে হত্যা স্বামীর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
কুপিয়ে হত্যা স্বামীর

নাটোরে পারিবারিক কলহে দুই সন্তানের মাকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মইনুল ইসলাম।

রোববার (২৬ অক্টোবর) রাতে নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম নারায়নপুর গ্রামের মইনুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নারায়নপুর গ্রামের মনিরুল ইসলাম ঢাকায় চাকরি করতেন। কয়েকদিন আগে ঢাকা থেকে সে বাড়িতে আসে। এরপর থেকে স্ত্রী শিল্পীর সাথে পারিবারিক বিষয়ে মনো মালিন্য দেখা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কলহ লেগেই থাকতো।

গতকাল সোমবার রাতে কলহের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুল ইসরাম ধারালো অস্ত্র দিয়ে শিল্পীকে উপুর্যপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় শিল্পীর শিশু সন্তানের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং মুমুর্ষ অবস্থায় শিল্পীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..