× Banner
সর্বশেষ
ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী

পানি সরবরাহে শৈলকুপায় শত বিঘা জমির ফসল নষ্ট

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি  ॥ ২৭ নভেম্বর’২০১৬: ঝিনাইদহে জি-কে প্রকল্পের সেচ খালের পানি ঢুকে পাকা ধানসহ ফসলের ক্ষতি হয়েছে। পানির প্রয়োজন না থাকার পরও পানি সরবরাহ করায় জেলার শৈলকুপা উপজেলার দামুকদিয়া, মনোহরপুর, বিজুলিয়া ও হাজরামিনা গ্রামের শত বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে।

কৃষকেরা জানায়, গত ৫ দিন আগে জিকে খালে এস – কে – ৯ এ পানি সরবরাহ করা হয়েছে। যে কারণে ওসব গ্রামের মাঠে পানি ঢুকে গেছে। এতে খালের পাশের পাকা ধান মাটিতে লেপ্টে পড়েছে। ক্ষেতে পানি থাকায় চাষিরা ধান কাটতে পারছে না। বপনকৃত মসুর, মটর, খোশারি ও গম ক্ষেতেরও ক্ষতি হয়েছে। জমি ভিজে যাওয়ায় পরবর্তী রবি শস্যের আবাদ নাবি হবে বলে জানিয়েছে চাষীরা।

দামুকদিয়া গ্রামের কৃষক নওরোজ আলী জানান, তার ২ বিঘা জমির ধান মাটিতে লেপ্টে গেছে। ক’দিন পর ধান কাটার প্রস্তুতি নিয়েছিল তিনি কিন্তু পানি চলে আসায় ধান পড়ে গেছে। জমিতে পানি থাকায় এখন ধান কাটতে পারছেন না তিনি। এতে ফলন কম হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

মনোহরপুর গ্রামের কৃষক  রতন মিয়া জানান, তিনি সম্প্রতি তার ১ বিঘা জমিতে মসুর আবাদ করেছেন। হঠাৎ করে জমিতে পানি ঢুকে পরায় মসুর নষ্ট হয়ে যাচ্ছে।

একই গ্রামের অন্য একজন কৃষক জানান, খালের পানি জমিতে ঢুকে খেশারি নষ্ট করে দিয়েছে। এতে আবার নতুন করে আবাদ করতে হবে। সে কারণে ফসল নাবি হবে।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কনক কুমার বিশ্বাস বলেন, ১৫ নভেম্বর থেকে পানি সরবরাহ বন্ধ ছিল। মজুদ পানি খালে ঢুকে ফসলের ক্ষতি হয়েছে। পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..