× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পানি সংকট মিরপুর বেনারশী পল্লী এলাকায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি: রাজধানীর মিরপুর বেনারশী পল্লীসহ আশপাশের এলাকার বাসা বাড়িতে পানির চরম সংকট দেখা দিয়েছে। রাতভর জেগে থেকেও গত দেড় মাস ধরে নিয়মিতভাবে পানি পাচ্ছে  না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পানির নতুন লাইন সংস্কারের নামে অবাঙালিদের বসবাস এলাকায় ‘বিহারী ক্যাম্পে’ অর্থের বিনিময়ে পানির অবৈধ সংযোগ দিয়েছে ওয়াসা। আর এই জন্য বৈধ সংযোগকারীরা পানি পাচ্ছে না বলে অভিযোগ তাদের।

সোমবার (২০ জুন) দিবাগত রাত দেড়টায় বেনারশী পল্লীর সেকশন ১০ এর ব্লক-এ এলাকায় বহু মানুষকে পানির জন্য অপেক্ষা করতে দেখা যায়। এ সময় প্রত্যেক বাড়ির লোকজনকে ট্যাংকের ঢাকনা খুলে অপেক্ষা করতে দেখা যায়। অনেক বাড়ির সামনে শ্রমিকদের দিয়ে মাটি খুঁড়ে পানির লাইন খোঁজার দৃশ্যও চোখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ত্রুটি রেখে নতুন লাইন সংস্কারের ফলে ওই এলাকার অধিকাংশ বাড়িতে পানি সরবরাহ আগের মতো নিয়মিত হচ্ছে না। পাম্প থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় পানি সরবরাহের লাইনে দেওয়ার কথা থাকলেও নিয়মিতভাবে মানা হয় না। কোনো দিন ভোরবেলায় কিছু সময়ের জন্য পানি ছাড়া হয়, কিন্তু সব বাড়িতে এ পানি পৌঁছায় না।

স্থানীয়রা জানান, সেকশন ১০ এর এ ব্লক থেকে ই ব্লক পর্যন্ত মোট পাঁচটি ব্লকের ৮০ শতাংশ বাড়িতেই পানি পাওয়া যাচ্ছে না। আর যেসব বাড়িতে কিছু সময় পানি পাওয়া যাচ্ছে তা পান করার অনুপযোগী। সেকশন ১০ এর ‘এ’ ব্লকের ৮ নম্বর লেনের ৮ নম্বর বাড়ির মালিক মোহাম্মদ সোয়েব বলেন, এডিবি অর্থায়নে গত তিন মাস আগে থেকে ওই এলাকায় পানি সরবরাহের লাইন মেরামত শুরু করে ঢাকা ওয়াসা। কিন্তু নতুন এ লাইনে ত্রুটি থাকায় আমরা নিয়মিত পানি পাই না।

তিনি বলেন, পাম্প থেকে প্রতিদিন একাধিকবার পানি ছাড়ার কথা, সন্ধ্যা সাড়ে ৭টার সময় ছাড়লেও কোনো কোনো দিন রাত ২ থেকে ৫টা পযন্ত ট্যাংকে পানি আসে না। এমনকি গত ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত ওই এলাকায় পানি সরবরাহ একেবারে বন্ধ ছিলো।

৫ নম্বর লেনের ৩ নম্বর বাড়ির মালিক ওসমান গনি মহাজন বলেন, রাতে অপেক্ষায় থাকি কখন পানি ছাড়বে। পানির হাহাকারে আমরা রাতে ঘুমাইতে পারি না। আমরা খুব কষ্টে আছি। মিরপুর বেনারশী দোকান ‍মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাশেম বলেন, নতুন লাইন হওয়ার আগে এই এলাকায় পানির সমস্যা ছিল না। পানির লাইন সংস্কারের নামে অবৈধ সংযোগ দেওয়ার কারণে পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। ওয়াসার কিছু লোকজনের যোগসাজসে বেশ কিছু অবৈধ লাইন দেওয়ার ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, পানির তীব্র সংকটের কারণে ওয়াসার পানির গাড়ি থেকে পানি কিনতে হচ্ছে। তাও প্রয়োজনের সময় পাওয়া যাচ্ছে না। ৫ হাজার লিটার পানি ৬০০ টাকায় পাওয়ার কথা থাকলেও সিরিয়ালে কমপক্ষে এক সপ্তাহ সময় লেগে যায়। দ্বিগুণ পরিমাণ অর্থ দেওয়া হলে এক দিনের মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..