× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পানামায় বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
পানামায় বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯

পানামায় বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন । অভিবাসীদের বহনকারী বাসটি খাদে পড়ে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। বাসটির সকল যাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় রওনা হয়েছিল।

কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ, চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, বাসে মোট ৬৬ জন যাত্রী ছিল। আহত হয়েছেন প্রায় ২০ জন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

হাজার হাজার অভিবাসী তাদের জীবনের ঝুঁকি নিয়ে পানামার জলাভূমি দারিয়েন গ্যাপ অতিক্রম করে আসছে। গত বছরই এই সংখ্যা ছিল রেকর্ড পরিমাণ, ২ লক্ষ ৪৮ হাজার। অভিবাসীদের অধিকাংশই ভেনেজুয়েলার। এছাড়া হাইতি এবং কিউবা থেকে আসা অভিবাসীরাও এই তালিকায় রয়েছে।

এই দুর্ঘটনাটি পানামার ইতিহাসে অভিবাসীদের সঙ্গে জড়িত সবচেয়ে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে জানা গেছে। কিছু প্রতিবেদনে একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের কথা বলা হয়েছে। তবে চালক কেন বাসের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়।

পানামার প্রেসিডেন্ট লরেন্টিনো কর্টিজো বলেছেন, ‘সরকার এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ধরনের অভিবাসন মোকাবেলায় মানবিক সহায়তা এবং উপযুক্ত শর্ত প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি করছি।’

তিনি আরো জানান, পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..