× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

নবীগঞ্জে বিক্ষুব্ধ অবস্থায় পান বিক্রেতার লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
পান বিক্রেতার লাশ উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশে একটি জমিতে জাহেদ মিয়া নামে এক পান বিক্রেতার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশে একটি জমি থেকে লাশ উদ্ধার করা হয়।

জাহেদ মিয়ার ওই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে জাহেদ মিয়া শেরপুর বাজার থেকে তার পান দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কে বা কারা জাহেদ মিয়াকে হত্যা করে সড়কের পাশে জমিতে পেলে যায়। সকালে স্থানীয়রা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত জাহেদের মাথায় দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের দাবী, জাহেদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে,হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবী করেন তারা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকা- দ্রুত আমরা জড়িতদের চিহ্নিত করতে পারবো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..