এভাবে কেটে যায় ৪৬ বছর! ৭৫ বছর বয়সে নতুন করে আবার তার পেটে ব্যথা শুরু হয়। পালক পুত্ররা তাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান। প্রফেসর তাইবি ওয়াজ্জানি জোহরার চিকিৎসা শুরু করেন। ওয়াজ্জানি জোহরার বড় পেট দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি ভেবেছিলেন জরায়ুতে টিউমার হবে হয়ত। আর এর জন্য তিনি জোহরাকে আলট্রাস্নোগ্রাফি করতে বলেন। কিন্তু আলট্রাস্নোগ্রাফি করার পরও বড় কোনো অসুখ ধরা পড়েনি।
তখন প্রফেসর ওয়াজ্জানি জোহরাকে এমআরআই করতে বলেন। এমআরআই করার পর বোঝা গেল আসল ব্যপারটি। আর এর মাধ্যমেই জোহরার জীবনের এক লুকানো অধ্যায় প্রকাশ হয়ে পড়ে। সবাই বুঝতে পারে যে, ২৬ বছর আগের সেই সন্তান এখনো পেটে বয়ে বেড়াচ্ছেন জোহরা। পরে দীর্ঘ চার ঘণ্টা অপরেশনের পর জোহরার পেট থেকে পাথরের মতো শক্ত মৃত বাচ্চাটি বের করতে সক্ষম হন চিকিৎসকরা। পরে তারা শিশুটিকে ‘পাথরের শিশু’ বলে আখ্যায়িত করেন।
সাধারণত ৯ মাস ১০ দিন সন্তান গর্ভে ধারণ করেন নারীরা। কিন্তু জোহরার ক্ষেত্রে ঘটলো ব্যতিক্রম। তাই ‘আশ্চর্য’ নারী জোহরা এত বছর ধরে কীভাবে সন্তান গর্ভে ধারণ করলেন? এ নিয়ে চলছে নতুন গবেষণা।