× Banner
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী

পাটকেলঘাটায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে জাতীয় শোক দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবার বর্গের ৪১ তম শাহাদাত বার্ষিকীতে পাটকেলঘাটায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি  উপলক্ষ্যে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজি ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি, আলোচনা সভা, কুরআন তেলাওয়াত, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।

সকালে পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী কালো ব্যাচ ও শোক ব্যানার নিয়ে পাটকেলঘাটা বাজারে বিভিন্ন সড়কে এক বিশাল র‌্যালি বের করে। এদিকে কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আওয়ামীলীগ নেতা ঠিকাদার আলহাজ্ব শেখ শাহাবাজ আলীর ব্যাবসায়ী প্রতিষ্ঠানে, দাদপুর এম কে মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরা ইউনিয়ন পরিষদ সহ সকল প্রতিষ্ঠানে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..