× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার

পাটকেলঘাটায় পিতার উপর অভিমানে বিষপানে যুবকের আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  পাটকেলঘাটা কুমিরার রাঢ়ীপাড়া পূর্বপাড়া গ্রামে পিতার উপর অভিমান করে সাগর সরদার (১৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি রবিবার বিকাল ৪ টার দিকে নিজ বাড়িতে ঘটে।

নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, থানার রাঢ়ীপাড়া গ্রামের হাসেম আলী সরদারের পুত্র সাগর সরদার পারিবারিক বিষয়ে পিতার সাথে বাকবিতন্ডা করে। এসময় নববিবাহিত সাগর সরদার বিকালে পরিবারের অজান্তে নিজ ঘরে সংরক্ষিত বিষ পান করে। পরিবারের লোকজন জানতে পারলে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। সাগর সরদার ২ ভাই ১ বোনের মধ্যে ছিল সকলের বড়। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..