× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

পাটকেলঘাটায় নাটকীয়তায় সোনা উধাও

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পাটকেলঘাটায় আটককৃত অপহরণকারী এএসআই আব্দুর রউফ পল্টু ও কনস্টেবল মারুফ কে ছেড়ে দিয়েছে পাটকেলঘাটা থানা পুলিশ। এ নিয়ে গোটা পাটকেলঘাটা থানা এলাকায় ধু¤্রজালের সৃষ্টিতে টক অফ দ্যা পাটকেলঘাটায় পরিণত হয়েছে।

সূত্রে জানা যায়, ঝিনাইদহের সদর থানায় কর্মরত এএসআই পল্টু পাটকেলঘাটার স্থানীয় যুবলীগ নেতার ভাই। সেই সুবাদে ছুটিতে বাড়ি এসে সহযোগী কনস্টেবল মারুফ ও স্বর্ণ চোরাই সিন্ডিকেটের সদস্য বাগেরহাটের ভাটপাড়া গ্রামের সুধীর চ্যাটার্জীর ছেলে বিপ্লব চ্যাটার্জী  ২ পিস স্বর্ণ সহ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গ্রেফতার হয়। পাটকেলঘাটা থানার এস আই মুরাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে। স্থানীয় আ’লীগ ও যুবলীগের সন্তান ও ভাই হওয়ায় শুরু হয় নেতাদের দৌড়ঝাপ। অর্ধকোটি টাকার মিশনে নেমে কতিপয় সাংবাদিক ও থানা পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের ম্যানেজ করে চলে গভীর রাত পর্যন্ত। সকাল বেলা ঐ কথিত এএসআই আব্দুর রউফ পল্টু ও কনস্টেবল মারুফকে নাটকীয়তার জন্ম দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সোনা চোরাই সিন্ডিকেটের সদস্য বিপ্লব চ্যাটার্জীকে ইয়াবা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয়দের অভিমত, সোয়া ১শ ২০ ভরি সোনা তাৎক্ষণিক উদ্ধার হলেও তা নেমে আসে ২ টি বারে। অবশেষে সেটিও হজম হয়ে ২১১ পিচ ইয়াবায় পরিণত হয় কিভাবে। আটককৃত বিপ্লব চ্যাটার্জী গ্রেফতার হলে উপস্থিত সাংবাদিকদের জানান, আমার কাছে ১শ ২০ ভরি স্বর্ণ ছিল। এরা আমার কাছে ডিবি পরিচয় দিয়ে আমাকে সোনাডাঙ্গা জিরো পয়েন্ট থেকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে মোটর সাইকেল যোগে চুকনগর হয়ে পাটকেলঘাটার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কুমিরা কদমতলা নামক স্থান থেকে অজানার উদ্দ্যেশ্যে পাড়ি জমালে সেনপুর নামক স্থানে পৌছালে আমার জীবন নাশ হতে পারে ভেবে বাচাও বাচাও বলে চিৎকার করি।

এদিকে স্থানীয় যুবলীগ নেতারা উক্ত রিপোর্টটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে পাটকেলঘাটার পত্রিকার ফেরিওয়ালার সকল পত্রিকা গাড়ি থেকে নামানো সাথে সাথে কিনে নেয়। একটি সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ৪ টি প্রেসে যত পত্রিকা বের হয় তা সকল কাগজ কিনে নেয় তথাকথিত যুবলীগ নেতারা। তবে পাটকেলঘাটায় কোনো পত্রিকা গ্রাহকগণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি পাটকেলঘাটায় সারাদিনই সমালোচনার ঝড় তুলেছে। এ বিষয়ে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, আটককৃতের পর রাত ৩ টার দিকে সাতক্ষীরা জেলা এসপি এসে রফাদফা সম্পন্ন করেন ও মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল ইসলাম জানান, আমরা সোনা উদ্ধার করতে পারিনি। ইয়াবা পেয়েই তা চালান দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..