× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়নে প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটার ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদে ২০১৬-১৭ অর্থবছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। কুমিরা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মনোনীত ও নিয়োজিত প্রতিনিধিদের জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধিকরণ প্রকল্প নিয়ে বাজেট ঘোষণা করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রগতির বাস্তবায়নে এসময় বাজেট পড়ে শোনান কুমিরা ইউপি সচিব খালিদ হাসান। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাজেটের উপর আলোচনা রাখেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার কর্মকর্তা রেখা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, মইজউদ্দীন সরদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, আলাউদ্দিন, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, খান নাজমুল হুসাইন, সোহেল সহ আঃ হাই, রফিকুল ইসলাম, মেরিনা, মিজানুর, শ্যামল ঘোষ, মুজিবর, মমতাজ বেগম ময়না প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..