× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পাটকেলঘাটার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দূর্নীতিপরায়ণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পকেট কমিটি করার অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মোড়লের বিরুদ্ধে বিধিমালা উপেক্ষা করে ম্যানেজিং কমিটি গঠনের পরিবর্তে অনৈতিকভাবে পকেট কমিটি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী এক অভিভাবক মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড,যশোর এর চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তথ্যানুসন্ধান এবং লিখিত অভিযোগের বিবরণ থেকে জানা গেছে, বিদ্যালয়ের  বর্তমান কমিটির মেয়াদ আগামী ২০ আগস্ট ২০১৬ পর্যন্ত সময়সীমা রয়েছে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার ৮০দিন পূর্বে ভোটার তালিকা প্রণয়ন ও চুড়ান্ত পূর্বক শ্রেণীকক্ষে পঠন এবং অন্ততঃ তিন কার্যদিবস নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখার কথা। বৈধ ভোটার (অভিভাবক)দের কাছে তা সরবরাহ করার নিয়ম থাকলেও তিনি তার কোন শর্ত না মেনে সম্পূর্ণ গোপনভাবে ভোটার তালিকা চুড়ান্ত করেছেন। এরপর ৩০ কার্যদিবস পূর্বে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমানকে নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।

ক্ষমতাপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ম্যানেজিং কমিটি গঠনের জন্যে ৩০ কার্যদিবস পূর্বে গত ২জুন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালেরচিত্র পত্রিকায় তফসিল ঘোষনা করেন। তফসিলে মনোনয়নপত্র সরবরাহ,জমাদান এবং বাছাইপূর্বক সদস্য নির্বাচন করার ঘোষণা দিলেও দূর্ণীতিপরায়ন প্রধান শিক্ষক অতিগোপনে বরাবরের মত নিজের পছন্দের লোকদের নাম সদস্যের তালিকায় রেখে ও কাউকে না জানিয়ে শিক্ষক প্রতিনিধির নাম পূরণ করেন। এছাড়া তিনি কোন মিটিং ছাড়াই বিধিবহির্ভূতভাবে সভাপতি মনোনীত করে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল পূর্বক অনুমোদনের পায়তারা করছেন। এর প্রেক্ষিতে ঐ বিদ্যালয়ের অভিভাবক ও মির্জাপুর গ্রামের বাসিন্দা সরদার মিজানুর রহমান গত ৩০ জুন বিষয়টি জানতে পেরে ম্যানেজিং কমিটি গঠনে অনৈতিক কর্মকান্ড করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান,মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড,যশোর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।  তার এসব নানাবিধ অনৈতিক কর্মকান্ডে অভিভাবকসহ সচেতনমহলের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রধান শিক্ষকের এহেন অনৈতিক কর্মকান্ড পরিহার করে  গণতান্ত্রিক পন্থায় পুনরায় ম্যানেজিং কমিটি গঠনের দাবী জানিয়েছেন।

এ বিষয়ে গতকাল সকাল ১০টায় সাংবাদিকরা সরেজমিনে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ম্যানেজিং কমিটি গঠনের তথ্য চাইলে তিনি অফিস কক্ষ ছেড়ে বাইরে গিয়ে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলে পুরনায় এসে অনেকটা দাম্ভিকতার সুরে কোন তথ্য দিবেননা বলে সাফ জানিয়ে দেন। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমানকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি তথ্য চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দিয়ে বলেন এরপর বিষয়টি আমি দেখব।


এ ক্যটাগরির আরো খবর..