এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত কুচকাওয়াজ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং শিক্ষক অমর চন্দ্র ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, কেন্দ্রীয় জাসদ নেতা আবুল কালাম আজাদ মিলন, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, শেখ আনসার আলী, প্রভাষক আমিনুজ্জামান, শিক্ষার্থী স্রেয়েসী রায়, অমাল দেবনাথ। বক্তব্য শেষে র্যালী বের হয়ে পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।