× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

ডেস্ক

পাচারকৃত অর্থ ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের কাছে ৩ সংস্থার আহ্বান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
https://thenewse.com/পাচারকৃত-অর্থ-ফিরিয়ে-দি/

বিগত আওয়ামী সরকারের সময়ে পাচার হওয়া অবৈধ অর্থ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী তিনটি সংস্থা। সংস্থা তিনটি হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন ও  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।

আজ মঙ্গলবার (১০ জুন) তিন সংস্থার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনাময় এই সময়ে যুক্তরাজ্য সরকারকে জরুরি ভিত্তিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। রাষ্ট্র সংস্কারের চলমান উদ্যোগে, বিশেষত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এতে একটি শক্ত বার্তা যাবে যে অর্থপাচারকারীদের শুধুই উৎস দেশ নয়, গন্তব্য দেশেও জবাবদিহির মুখোমুখি হতে হবে।

স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি বলেন, সময়ের অপচয় না করে যুক্তরাজ্য সরকারের এখনই উচিত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ জব্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার প্রচেষ্টা জোরদার করা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, যুক্তরাজ্য সরকার অর্থপাচারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, তার বাস্তব প্রতিফলন হওয়া উচিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যে পাচারকৃত ৪০০ মিলিয়ন পাউন্ডের সম্পদের যে তথ্য পাওয়া গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় জব্দ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারে যুক্তরাজ্যকে সহযোগিতার বাস্তব উদাহরণ রাখতে হবে।

উল্লেখ্য, দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর এক যৌথ তদন্তে শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের মালিকানাধীন যুক্তরাজ্যে কমপক্ষে ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) ইতোমধ্যে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্নীতি দমন ও ২০০৯-২০২৩ মেয়াদে পাচার হওয়া বিপুল অর্থ (প্রতিবছর আনুমানিক ১১ বিলিয়ন পাউন্ড বা ১৬ বিলিয়ন ডলার) পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিশনের হিসাব অনুযায়ী, ওই সময়ে মোট প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্র সচিব ঘোষণা দিয়েছেন, ‘অর্থপাচারের স্বর্ণযুগ শেষ হয়েছে।

উল্লেখ্য-

১. দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে- এর তদন্তে শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের যুক্তরাজ্যে মালিকানাধীন কমপক্ষে ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ইতোমধ্যে ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।

২. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতি নির্মূল ও শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে পাচার হওয়া কোটি কোটি পাউন্ড পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন, যার আনুমানিক পরিমাণ প্রতিবছর ১১ বিলিয়ন পাউন্ড (১৬ বিলিয়ন ডলার)। বাংলাদেশ সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিশনের অনুমান অনুসারে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বার্ষিক ১৬ বিলিয়ন ডলার হারে ২৩৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে।

৩. বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার শান্তি পুনরুদ্ধার ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ‘অর্থপাচারের স্বর্ণযুগ শেষ হয়েছে’ বলে মন্তব্য করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..