× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের বোঝাল আইসিসি অল্প বিদ্যা ভয়ংকর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের জ্ঞানের বহল দেখে আইসিসিও সুযোগ ছাড়েনি তাদের নিয়ে রসিকতা করতে

মার্কিন অর্থনীতিবিদ থমাস সোয়েল বলেছিলেন, ‘নিজ অজ্ঞতা বোঝার জন্যও বেশ ভালো জ্ঞানের প্রয়োজন।’ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে কথাটা দারুণভাবে মিলে যায়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আইসিসির সঙ্গে বেশ ভালোই লেগে গিয়েছিল দেশটির ক্রিকেটপ্রেমীদের। আর তাতে পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের অজ্ঞতাই বেরিয়ে এসেছে!

ঘটনা তেমন কিছুই না। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা নিজেদের দলের হাল জেনে মন্তব্য করলে তাঁদের রসিকতার শিকার হতে হতো না। আইসিসি কিন্তু তাঁদের নিয়ে রসিকতা করতে ছাড়েনি। ১৯ নভেম্বর টুইটারে আইসিসি একটি ভোটের আয়োজন করে—মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দল মুখোমুখি হবে? টুর্নামেন্টটি এখন চলছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। বেশির ভাগই ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড দলের নাম উল্লেখ করেছেন। আর এতে চটে যান পাকিস্তানের সমর্থকেরা। এশিয়ান দলটিকে আইসিসি ‘অবজ্ঞা’ করছে বলেও মন্তব্য করতেও ছাড়েননি তারা।

 


এ ক্যটাগরির আরো খবর..