× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

পাকিস্তানে শিখ ধর্মগুরুর জন্মোৎসবে যাচ্ছেন ৫০০ ভারতীয় শিখ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

সামনেই রয়েছে শিখ ধর্মগুরু নানকের ৫৫০তম জন্মদিন। সেই উপলক্ষ্যে পাকিস্তানের নানক সাহিবে আয়োজন করা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে যোগ দিতেই এবার পাকিস্তান পাড়ি দিলেন ৫০০ জন ভারতীয় শিখ ধর্মাবলম্বী। একটি বিশেষ জাঠা করে পাকিস্তানে পাড়ি দিলেন তাঁরা। মঙ্গলবার আটারি থেকে ওয়াঘা সীমান্ত পেরিয়ে শিখ ভক্তরা নাম সংকীর্তনে অংশ নেবেন।

আগামী ১ অগাস্ট সূচনা হবে শিখ ধর্মগুরুর ৫৫০ তম জন্মজয়ন্তী উৎসবের। নানকের জন্মস্থান নান কানা সাহিবে ৫৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হবে। তারপরেই সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে নানকের জন্মদিনের অনুষ্ঠান। ৩০ অগাস্ট শেষ হবে অনুষ্ঠান। পাকিস্তানে সূচনা হলেও ভারতের সুলতানপুরের লোধিতেই সংঘটিত হবে অনুষ্ঠানের অন্তিম পর্যায়।

এই অনুষ্ঠানে যোগ দিতেই পাকিস্তান রওনা দিয়েছেন ভারতীয় শিখরা। ওয়াঘা সীমান্ত হয়ে গুরুনানকের জন্মস্থান নান কানা সাহিবে পৌঁছবেন তাঁরা। তারপরেই যোগ দেবেন অনুষ্ঠানে। শিখ সম্প্রদায়ের কাছে এই নাম সংকীর্তন খুবই পবিত্র বলে মান্য করা হয়। ৫০৪ জন যাত্রীর ভিসার অনুমোদন ইতিমধ্যে দিয়েছে পাকিস্তান দূতাবাস।


এ ক্যটাগরির আরো খবর..