× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ

পাকিস্তানে ফ্রান্সের নারীকে গণধর্ষণে এক অভিযুক্ত আত্মসমর্পণ, নিজের ডিএনএ পরীক্ষার দাবী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
ধর্ষণে অভিযুক্ত আত্মসমর্পণ

ফ্রান্সের এক নারীকে পাকিস্তানে গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তদের ছবি প্রকাশের পর আত্মসমর্পণ করেছেন ওয়াকারুল হাসান নামে একজন।  তিনি নিজেকে নির্দোষ দাবি করে ডিএনএ পরীক্ষা চান।

গত শনিবারই অভিযুক্ত দু’জনের ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দিলে ২৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়। তাদের একজন ওয়াকারুল হাসান এবং অন্যজন আবিদ আলি। ওয়াকারুল হাসান পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও আবিদ আলি পালিয়ে বেড়াচ্ছেন।

ওয়াকারুল হাসানের দাবি- তিনি নির্দোষ। ঘরে তার ছয় সন্তান রয়েছে। তার মোবাইল ব্যবহার করেছে আব্বাস নামে একজন শ্যালক। এ ব্যাপারে আব্বাসের সংশ্লিষ্টতা থাকতে পারে।

তিনি আরো দাবি করেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে যেন নিশ্চিত হওয়া যায়, তিনি দোষী কিনা। সেই সঙ্গে দোষীদের আটকের দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, অতীতে কোনো অপরাধের সঙ্গে ওয়াকারুল হাসানের সংশ্লিষ্টতার অভিযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গত বুধবার রাতে লাহোর-শিয়ালকোট মহাসড়কের পাশে একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনার বিচারের দাবিতে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..