× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

কূটনৈতিক রিপোর্টার

১৭ সেনাকে হত্যার এক দিন পর পাকিস্তানি বিমানঘাঁটিতে ফের হামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
পাকিস্তানি বিমানঘাঁটিতে ফের হামলা

পাকিস্তানের সেনাবাহিনী বলছে, গতকাল শনিবার ভোরের আগে মিয়ানওয়ালি শহরে অবস্থিত বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়ে জঙ্গিরা ৩টি উড়োজাহাজের ক্ষতি করেছে। একদিন আগেই দেশের অন্যান্য জায়গায় একাধিক হামলায় জঙ্গিরা ২২ ব্যক্তিকে হত্যা করে, যাদের বেশিরভাগই সৈনিক।
এই হামলার দায় নিয়েছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান নামের একটি নব্য জঙ্গি সংগঠন। সাম্প্রতিক মাসগুলোতে এই সংগঠনটি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি বড় আকারের অভিযান চালিয়েছে। যার মধ্যে জুলাই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের এক সামরিক ঘাঁটির বিরুদ্ধে হামলা অন্যতম। সেই হামলায় ১২জন পাকিস্তানি সেনা নিহত হন।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা ঘাঁটিতে প্রবেশের আগেই ৩ জন হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করতে সক্ষম হয়। পরবর্তীতে দুই পক্ষের সংঘাতে আরও ৬ জন জঙ্গি নিহত হয়। সেনাবাহিনী “জঙ্গি” হামলাকে ব্যর্থ করার এবং “এই অবকাঠামো ও এতে অবস্থানরত মানুষের নিরাপত্তা নিশ্চিত” করার জন্য সেনাদের “দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার” প্রশংসা করে। তবে, হামলার সময় ৩টি উড়োজাহাজ ও ১টি তেল বহনকারী ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়।”
শনিবার বিমানঘাঁটিতে অভিযান চালানোর এক দিন আগেই এই বিচ্ছিন্নতাবাদীরা বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলায় এক সামরিক বহরে অতর্কিতে হামলা চালায়। এতে ১৪ জন সৈন্য নিহত হয়। এই জেলায় চীন-পরিচালিত একটি গভীর পানির সমুদ্র বন্দর রয়েছে, যা আরব সাগরের সঙ্গে সংযুক্ত।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা সিপিইসি প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। প্রায় এক দশক আগে দুই দেশ এই বড় আকারের প্রকল্পটি শুরুর পর বিচ্ছিন্নতাবাদীদের হাতে বেশ কয়েকজন চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন।
বেলুচিস্তানে খুব বেশি মানুষের বসবাস নেই। এই প্রদেশেই রয়েছে ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) মাধ্যমে চীন উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছে। এটি চীনের বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের দ্বিপাক্ষিক সম্প্রসারণ হিসেবে বিবেচিত।


এ ক্যটাগরির আরো খবর..