× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

ডেস্ক

পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
আমিরাতে

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না বলে দেশটির অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সিনেট কমিটির এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেয়া সাময়িকভাবে স্থগিত করেছে আরব আমিরাত।

মানবাধিকার বিষয়ক সিনেট কমিটির বৈঠকে সালমান চৌধুরী বলেন, ‘সৌদি আরব ও আরব আমিরাত দুটি দেশই এখনো পাকিস্তানি পাসপোর্টের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেনি।’

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আরব আমিরাত মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎস। দেশটিতে বিপুল সংখ্যক পাকিস্তানি প্রবাসী বসবাস করেন।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে তা ওঠানো কঠিন হবে।’ এই কর্মকর্তা আরও বলেন, ‘বর্তমানে সংযুক্ত আরব আমিরাত কেবল নীল (অফিশিয়াল) এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা প্রদান করছে।’

মানবাধিকার বিষয়ক সিনেট মানবাধিকার কমিটির প্রধান সামিনা মুমতাজ জেহরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, এ ধরনের উদ্বেগ থেকেই এই বিধিনিষেধ। কমিটিকে জানানো হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না এবং বর্তমানে খুব কম ভিসাই জারি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের একজন সিনিয়র কূটনীতিক সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের জন্য ভিসার ওপর নিষেধাজ্ঞার জল্পনা উড়িয়ে দিয়েছেন।

সংবাদমাধ্যম ডনকে তিনি বলেন, ‘পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।’


এ ক্যটাগরির আরো খবর..