× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করুন -কমরেড বাদশা

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

ড়াওস্টাফ রিপোটার:  যুদ্ধাপরাধীদের বিচারসহ বাংলাদেশের নানা ব্যাপার পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা চালায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ বেশ কয়েকটি সংগঠন।

আজ বুধবার বেলা পৌনে এগারোটার দিকে ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গুলশান কূটনৈতিক জোনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও গুলশান-২ নম্বরে তাদের আটকে দেয় পুলিশ।

যুদ্ধাপরাধের বিচারসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপ ও দেশটির কূটনৈতিক শিষ্টাচারের ক্রমাগত লঙ্ঘনের প্রতিবাদে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ঘেরাও করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

এ সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের নিজস্ব বিষয়। আদালতের রায়ে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে পাকিস্তান ১৯৭১ সালে বাংলাদেশ ও দেশের মানুষের উপর তাদের কৃত জঘন্য অপরাধকেই প্রকারান্তরে স্বীকার করে নিলো। যুদ্ধাপরাধী গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে ‘নিশান-ই-পাকিস্তান’ উপাধি দিয়ে পাকিস্তান মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী এক ঘৃণ্য অপরাধীর পক্ষ নিলো। পাকিস্তান শুধু এই ঘটনায়ই নয়, বরং এর আগেও বিভিন্ন সময়ে বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী এ জাতীয় অপরাধী ও সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কার্যত নিজেকেই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচয় দিচ্ছে। পাকিস্তান এর আগে ওসামা বিন লাদেন, মোল্লা ওমর সহ তালেবান গোষ্ঠীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে। আজ বাংলাদেশের বিরুদ্ধে তারা একই অপরাধ করছে।

বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসবাদী উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই কর্তৃক অর্থ, অস্ত্র সহ বিভিন্ন প্রকারে মদদদানের ঘটনা ইতোমধ্যেই প্রমাণিত। আজ এই গোষ্ঠীর সাথে যুক্ত হয়েছে তুরস্কের ক্ষমতাসীন মৌলবাদী সাম্প্রদায়িক দল ও তার সরকার। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান আজ বিশ্বের নতুন লাদেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। বাংলাদেশ সরকারকে অবিলম্বে দেশের বিরুদ্ধে এসব অপরাধীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারেও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

কমরেড ফজলে হোসেন বাদশা তার বক্তব্যে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে বাংলাদেশ সরকার ও বিশ্ব জনগোষ্ঠীর কাছে আহ্বান জানান।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান, ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কমরেড ইয়াসিন আলী এমপি, কমরেড শেখ টিপু সুলতান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আমিরুল হক আমিন, মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ।

সমাবেশ শেষে সেখানে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে সন্ত্রাসের প্রতি ধিক্কার ও ঘৃণা জানানো হয়।

সমাবেশ শেষে পাকিস্তান হাইকমিশন অভিমুখে মিছিল করার কথা থাকলেও কূটনৈতিক এলাকা বিবেচনায় পুলিশের অনুরোধে মিছিলের কর্মসূচি বাতিল করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..