পাকিস্তান হাইকমিশন জঙ্গিবাদের আস্তানা

স্টাফ রিপোর্টারঃ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলে দেশের জন্য বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেছে গণজাগরণ মঞ্চ। পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।

এ সময় ২০ জানুয়ারি গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে পুলিশি আক্রমণের কথা উল্লেখ করে তারা বলেন, পুলিশ সদস্যদের অন্যায় কার্যক্রমের সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা বাড়ছে।

পাকিস্তান হাইকমিশনকে জঙ্গিবাদের আস্তানা হিসেবে উল্লেখ করে, দেশে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে দেশি-বিদেশি প্রশ্রয়দাতাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহবান জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।