শিগগিরই কমছে না জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টারঃ শিগগিরই জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের রুহিতপুরে দেশে প্রথমবারের মতো সোলার চার্জিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

এ সময় তিনি মন্তব্য করেন, পাশের দেশের চেয়ে দাম কম হলে তেল পাচার হয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম যদি আমরা কমাই। তাহলে অবশ্যই ভারতেই চেয়ে বেশি দাম রাখতে হবে। তা না হলে ভারতে তেল পাচার হয়ে যেতে পারে।’

নসরুল হামিদ বলেন, ‘সরকার যদি মনে করেন, জ্বালানি তেলের দাম কমলে জনগণ সাশ্রয়ী হবেন। তাহলে অবশ্যই সরকার সেটা করবেন। যানবাহনের ভাড়া যদি কমে তাহলে আমাদের ভেবে দেখা উচিত। আমরা চিন্তা-ভাবনা করছি কিভাবে বিশ্ববাজারের সাথে তেলের দাম ভারসাম্য বজায় রাখা যায়।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।