মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে মোঃ জাফর মল্লিকের বাড়ির সামনে থেকে ৫০০ মিটার পর্যন্ত বালুচরের দিকে পাকা সড়ক নির্মানের জন্য মোঃ আলীম শেকের বাড়ির সামনে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু এর সঞ্চালনায় আড়পাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ড বাসিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজিজুর রহমান মোল্যা, আড়পাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ ওবায়দুর রহমান, ৩ নং ওয়ার্ডের সদস্য ইউ.পি সদস্য মোঃ আবু বাহার শেখ (এ.বি) প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ আঃ রউফ মোল্যা ৮ নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র নাথ বিশ্বাস, ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু বক্কার মল্লিক, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হিটলার শিকদার, ৭ নং ওয়ার্ডের মোঃ লিয়াকত আলী বিশ্বাস, ৬ নং ওয়ার্ডের মোঃ জিন্নাহ আলী মন্ডল। ১, ২ ৩ নং আসনের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শিউলি খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ হাসিনা বেগম, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও সম্মানী ব্যক্তি মোঃ সিরাজুল ইসলাম মোল্যা, কাজী তারিক হোসেন, মোঃ আনোয়ার হোসেন মোল্যা, মোঃ আলীম মোল্যা, কাজী রমজান আলী, মোঃ আলী হোসাইন মোল্যা, মোঃ ফরিদুল ইসলাম (ফারহাদ) মধ্যআড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম মোঃ আশাফুজ্জামান, ছাত্রলীগ নেতা মোঃ বাপ্পি শিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ বাবলু মোল্যা প্রমুখ।
সব শেষে সভাপতি বলেন আমাদের সরকার উন্নয়নের সরকার সেই হিসাবে আমাদের সংগ্রামী চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এই ওয়ার্ড বাসীর জন্য কাদা যুক্ত রাস্তা পাকা রাস্তা করার সরকারী ভাবে যে ব্যবস্থা করেছেন তার জন্য ইউনিয়ন বাসী দোয়া করবেন। যাতে তিনি আড়পাড়া ইউনিয়ন পরিষদকে একটি উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন সহ সন্ত্রাস মুক্ত ও মাদক মুক্ত ইউনিয়নে পরিণত করতে পারেন। সেই আশা ব্যক্ত করে মতবিনিময় সভা শেষ করেন।



