ছোট গোপালদী গ্রামে গৃহবধু বিষপানে আত্মহত্যা

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ছোট গোপালদী গ্রামে মোঃ শহিদ বিশ্বাসের বেটার বউ এবং বিজিবি চাকুরীরত হুমায়ন ওরফে নুর আলম এর স্ত্রী শিলা বেগম (২৬) বিষ পানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে গিয়ে উপস্থিত গ্রামবাসীর মাধ্যমে আলাপ আলোচনা করে জানা যায় স্বামী-স্ত্রীর দ্বন্ধ কলহের কারনে বিরোধ হওয়ায় স্ত্রী শিলা বিষ পান গত বুধবার ভোর ৪ টার সময় ৫ বছরের একটি মেয়ে এ্যানী ও ৪ মাসের একটি মেয়ে জেনীকে রেখে শ্বশুড় বাড়িতে মারা যায়।

তবে শিলার আব্বা কুতুবুদ্দিন মোল্যা(ফটিক) বলেন আমার জামাই ১২ দিনের ছুটিতে এসে বুধবার ভোর ৪ টাই আমার মেয়ের স্বামী, শ্বাশুড়ী, শ্বশুড় পরিকল্পিতভাবে মারা ধরা করে আমার মেয়েকে মেরে ফেলেছে। এ ব্যাপারে মধুখালী থানায় সংবাদ দিলে মধুখালী থানার তদন্ত অফিসার মোঃ সাইফুল আলম ও এস.আই মাহাবুল করিম সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন লাশ ময়না তদন্তে পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। গৃহবধু শিলা কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের কুতুবুদ্দিন মোল্যা(ফটিক) এর মেয়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।