কামারখালীর সংখ্যালঘু নাবালক উদয় রুদ্রকে জীবননাশের হুমকি

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী অলোক রুদ্রর ছেলে নাবালক উদয় রুদ্র (১১) কে জীবননাশের হুমকির খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে নাবালক শিশু উদয় রুদ্রর সাথে কথা বলে জানা যায় সে গত শুক্রবার রাত ৯ টায় প্রতিমা বিসর্জনের সময় নদীর কুলে প্রতিমা বিসর্জন দলের সাথে যাচ্ছিলেন এমন সময় কামারখালীর দফাদার পাড়ার লালটুর ছেলে রাব্বী সহ তার দলবল আমাকে গলা চেপে ধরে অন্ধকারে চাঁদতারা মসজিদের পাশের গলিতে নিয়ে যায় এবং আমার পকেটে থাকা ৯৩২ টাকা নিয়ে আমাকে জীবননাশের হুমকি দেয় ও মারাধরা করতে থাকে।

আশে পাশের মানুষের আওয়াজ শুনে এবং আমার বাবা অলোক রুদ্র খবর পেয়ে আমাকে উদ্ধার করেন। তারপর আমার কাকা অসীম রুদ্র বাদী হয়ে ন্যায় বিচারের আশায় গত শনিবার ২১-১০-২০১৮ ইং তারিখে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।