কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 
মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ডোবার মধ্যে থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও সরেজমিন সুত্রে জানাগেছে, কালকিনি পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত  এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তার বয়স অনুমান ২৫ বছর।
পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার কর। তবে স্থানীয়দের ধারনা, কে বা কারা ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে রাতের আধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।
অজ্ঞাত লাশের ব্যাপারে জানতে চাইলে  কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির বলেন, খরব পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য মাদারীপুর মর্গে পাঠানো প্রেরাণ করা হয়েছে এবং  পরিচয় সনাক্তকরণে কাজ চলমান আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।