ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ সবজী উৎপাদনের লক্ষ্যে “সেক্স ফেরোমন ফাঁদ” এর উপর মাঠ দিবস অনুষ্টিত

ঝিনাইদহ প্রতিনিধি॥১৩ ফেব্রুয়ারি’২০১৮:  ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৭-২০১৮ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় নিরাপদ সবজী উৎপাদনের লক্ষ্যে “সেক্স ফেরোমন ফাঁদ” এর উপর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।

গত সোমবার বিকালে উপজেলার নরদহী গ্রামে এই মাঠ দিবস অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ শংকর চন্দ্র কুমার মজুমদার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ডিএই ঝিনাইদহ।

অনুষ্টানে ওয়ার্ড মেম্বর লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিবিদ জাহিদুল করিম উপজেলা কৃষি অফিসার কালীগঞ্জ, কৃষিবিদ আব্দুল্লাহ আল-নোমান কৃষি সম্প্রসারন অফিসার ও কৃষক মনির হোসেন প্রমুখ। ওই সময় এলাকার কৃষক-কৃষাণী, সুধীবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এলাকার ১০ জন কৃষকের মাঝে ১৮০টি পট, ১৮০টি নিউর ও ৫০০ টাকা করে প্রত্যেক কৃষককে পরিচার্যা বাবদ দেওয়া হয়। প্রত্যেক কৃষক ৩৩ শতক করে মোট ১ হেক্টর জমিতে এই প্রদর্শণী স্থাপন করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।