× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাওয়ার ব্যাংক কিনুন দেখে শুনে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পাওয়ার ব্যাংকে রয়েছে অফুরন্ত চার্জ দেয়ার ক্ষমতা। সাধারণ পাওয়ার ব্যাংকগুলো ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার থেকে ২০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার  হয়ে থাকলেও বাজারে পাওয়া যায় ৫০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের পাওয়ার ব্যাংক। নিশ্চিত থাকুন, বেশি মিলি অ্যাম্পিয়ার আওয়ার লেখা পাওয়ার ব্যাংকটা কিনে আপনি আসলে প্রতারিত হচ্ছেন।

পাওয়ার ব্যাংক হল এমন একটি ডিভাইস যা দিয়ে যে কোন জায়গায় যে কোন মুহূর্তে মোবাইলে চার্জ দেয়া যায়। দরকার হয় না ইলেকট্রিসিটির। কিন্তু সব পাওয়ার ব্যাংকের ক্ষমতা সমান থাকে না। কিছু পাওয়ার ব্যাংক আকারে ছোট হয় এবং সহজেই পকেটে বহন করা যায়। কিছু আবার আকারে বড় হয় এবং ওজনেও ভারী হয়। কিন্তু ডিভাইসগুলোর থাকে বেশি ব্যাকআপের ক্ষমতা। কিছু পাওয়ার ব্যাংকে ডিভাইসের ক্ষমতা সম্পর্কে ভুল তথ্য দেয়া থাকে। এই পাওয়ার ব্যাংকগুলো অবশ্যই আপনি কিনতে চাইবেন না।

কিভাবে সত্যিকারের পাওয়ার ব্যাংক চেনা যাবে? এক্ষেত্রে ভালো ব্র্যান্ডের আউটলেট থেকে পাওয়ার ব্যাংক কিনলে সঠিক ডিভাইসটি কেনা যাবে। তবে নিজের সাধারণ জ্ঞ্যান ব্যবহার করলে প্রতারণার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। সাধারণত বেশি মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংকগুলো ওজনে ভারি এবং দেখতে বড় হয়। তাছাড়া প্রতিষ্ঠিত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে নষ্ট হয়ে গেলে নতুন একটি রিপ্লেসমেন্ট হিসেবে দেয়ার গ্যারান্টি থাকে।

তাই পাওয়ার ব্যাংক কিনুন দেখে শুনে।


এ ক্যটাগরির আরো খবর..