× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

পাইকগাছায় ৩ যুবক সহ স্কুল ছাত্রী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  প্রেমজ সম্পর্কের সূত্র ধরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এক স্কুল ছাত্রী সহ ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার রাত ৯টার দিকে পাইকগাছার হরিদাশকাটী স্কুল মাঠ থেকে এলাকাবাসী স্কুল ছাত্রী ও যুবকদেরকে আটক করে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, তালা থানার মুড়াগাছা গ্রামের পরিমল মন্ডলের ছেলে অসিম মন্ডল (২৫) এর সাথে সাতক্ষীরা সদরের খড়িয়া ডাঙ্গা গ্রামের রাখাল রায়ের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নিতে রাজী না হওয়ায় সোমবার সন্ধ্যার দিকে অসিম ও তার দুই সহযোগি খড়িয়া ডাঙ্গা গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে গৌরাঙ্গ মন্ডল (২৫) ও গোয়ালপোতা গ্রামের নকুল মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল (৩০) স্কুল ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ী জমায়।

এক পর্যায়ে রাত ৯টার দিকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে আটককৃত প্রত্যেককে তাদের পরিবারের কাছে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..