× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে আটক ১

Kishori
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
হরিণের মাংস বলে গরুর মাংস

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে মাংস সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতকে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।

জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানাপুলিশ ও ওসি (তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাবু সরদার নামে একজনকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু সরদার জানিয়েছেন, পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার শিমুল গাজী পাইকগাছার মাঠাম গেট এলাকায় ফকির আলী গাজীর বাড়ীতে মাংস রেখে চলে যায়। এ সংবাদ পেয়ে বাবু গাজী মাংস আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে এবং ইব্রাহিম পালিয়ে যায়।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অভিযুক্ত বাবুকে বিনাশ্রম ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..