পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৭ম শ্রেনীতে পড়ুয়া শুভ নামের এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে। বমিসহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে শুভকে তার পরিবার সর্বশেষ বুধবার(২২ মে) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করে। ভোর বেলায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।প
রিবারের অভিযোগ,হাসপাতালের কর্তব্যরত ডাক্তার-নার্সদের অবহেলায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরজি-ভবানীপুরের আঃ ছালাম মিস্ত্রীর এক মাত্র ছেলে।শুভর মা শাহিদা বেগমের অভিযোগ, মৃত্যুর পুর্বে ছেলের শারীরিক অবস্থা খারাপ দেখে বার বার কর্তব্যরত ডাক্তার-নার্সদের ডাকা স্বত্ত্বেও তারা বিষয়টি নিয়ে নুন্যতম গুরুত্ব দেয়নি।
কর্তৃপক্ষ বলেছেন, মৃত্যুর জন্য নার্স ও ডাক্তাররা দায়ী থাকলে কিংবা অবহেলার বিষয়টি প্রতীয়মান হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্র মৃত্যুর খবরে বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, থানা অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ হাসপাতাল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিবারকে শান্তনা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহনের কথা জানান।





