× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের এসএম আলী আকবর একাডেমীক ভবনের উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রয়াত প্রধান শিক্ষক আলহাজ্ব এসএম আলী আকবরের নামে নবনির্মিত একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শনিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব এসএম আলী আকবরের নামে নির্মাণ করা নতুন একাডেমীক ভবনের উদ্বোধন করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শেখ মোঃ শহীদ উল্লাহ।

প্রধান শিক্ষক মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাপ্তহিক সুন্দরবন বার্তার সম্পাদক ও প্রয়াত প্রধান শিক্ষকের জৈষ্ঠ্য পুত্র মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, মাদরাসা সুপার আলহাজ্ব মাওঃ আমিনুল ইসলাম, ষোলআনা সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আ’লীগনেতা সৈয়দ আলী সরদার, নূর আলী মোড়ল, শিক্ষক শেখ মোঃ ছহিল উদ্দীন, মোঃ ছওকত হোসেন, অঞ্জলী রানী শীল ও শিক্ষার্থী মুন্নী খাতুন।


এ ক্যটাগরির আরো খবর..