× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় মোহন লাল দাশের জমিতে জোর করে ঘর নির্মাণের অভিযোগে আটক ২

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
ঘর নির্মাণের অভিযোগে আটক

পাইকগাছায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে কাজ করায় থানা পুলিশ ২ জনকে আটক করেছে। আদালতের এম.আর ৪৬৪/২২নং মামলার তপশীল বর্ণিত জায়গায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে কাজ করতে থাকলে উপজেলার রাড়ুলী গ্রামের লুৎফর রহমান সরদারের পুত্র আতিয়ার রহমান সরদার ও বাবর আলী সরদারের পুত্র মোজাম আলী সরদারকে পুলিশ আটক করেছে।

মামলা ও বাদী সূত্রে জানা গেছে, পাইকগাছার রাড়–লীতে অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের পৈত্রিক ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণ ভাবে বংশ পরম্পরায় প্রায় শতবছর রাড়–লী মৌজায় হাল বিআরএস ৪৪৪৭নং দাগে ২৭ শতকের মধ্যে ১৮ শতক ও বিআরএস ৪৪৪৮নং দাগে ৫১ শতকের মধ্যে ৩৪ শতক ভোগ দখল করে আসছেন। উক্ত জমি ২১ নভেম্বর সোমবার আনুঃ সকাল সাড়ে ৮টায় একই গ্রামের আশিষ কুমার দাশ, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসীম কুমার দাশ ও নাজমা বেগম উক্ত সম্পত্তি জোর জবর দখল করার উদ্দেশ্যে অস্ত্র, দা-লাঠি, সাবল, কুড়াল, ঘর বাঁধার টিন, খুঁটি, সিমেন্ট নিয়ে ঘর নির্মান করতে আসে।

এ সময় মোহন লাল তাদের কাজে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় মোহন লাল দাশ ২১ নভেম্বর সোমবার পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে আশিষ কুমার দাশ, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসীম কুমার দাশ ও নাজমা বেগম এর নামে এম.আর ৪৬৪/২০২২নং মামলা করেন। থানা পুলিশ আদালতের নির্দেশ পেয়ে ২৩ নভেম্বর বুধবার উভয়পক্ষকে ৬৮১ (যুক্ত) নং স্মারকে মামলার তপশীল বর্ণিত সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখার নোটিশ প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করায় ৩০ নভেম্বর বুধবার সকালে কাজ করা অবস্থায় আতিয়ার রহমান সরদার ও মোজাম আলী সরদারকে আটক করেন।

এ বিষয়ে থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজ করায় ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নালিশী সম্পত্তির ১৪৪ ধারা যাতে কোন পক্ষ ভঙ্গ না করে তার জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..