পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার সকালে “সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন” প্রতিপাদ্য বিষয়ের উপর বর্নাঢ্য এক র‌্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, মেডিকেল অফিসার ডাঃ মশিয়ার রহমান মুকুল, ডাঃ পার্থ প্রতিম দেবনাথ, ডাঃ শর্মিষ্ঠা সাহা, ডাঃ আহসানারা বিনতে ময়না, ডাঃ মিঠুন দেবনাথ, প্রধান সহকারী মনোজ পাল ও কোষাধ্যক্ষ নার্গিস বানু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।