× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ

পাইকগাছায় উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন বোরো ধানের যাত বিনা ধান ২৫ এর চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা এর সহযোগীতায় সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা উপকেন্দ্র এ প্রশিক্ষণ এর আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা শক্তিশালী করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার জাহান, বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।


এ ক্যটাগরির আরো খবর..