× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় পিকআপ চাপায় ফকির নিহত:আহত-১

ACP
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
পাইকগাছায় পিকআপ চাপায় ফকির নিহত

পাইকগাছায় পিকআপ চাপায় ফকির গাজী ( ৬৩) নামে এক ব্যক্তি নিহত ও খালেক নামে আরো ১ জন আহত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার কাটাখালী বাজারে একটি চায়ের দোকানে গাড়ী ঢুকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে । স্থানীয়রা পিকআপ জব্দ করে পুলিশে দিয়েছে। চালক কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের আলামিন পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ তাকে আটক করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়রা উপজেলার গিলাবাড়ী থেকে একটি মাছ বোঝাই পিকআপ চাঁদখালী হয়ে খুলনার
উদ্যেশে যাচ্ছিল। গাড়িটি কাঁটাখালী পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে ধাক্কা দিলে দোকানে
বসা অবস্থায় ফকির গাজী মারাত্মক ভাবে আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষনা
করেন। দুর্ঘটনায় দেবদুয়ারের খালেক নামে এক ব্যক্তি আহত হন। ফকির লস্কর ইউনিয়নের মাঠামে বসবাস করেন। তার
গ্রামের বাড়ী রাড়ুলীর শ্রীকন্ঠপুর গ্রামে। চালক আটকের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন লাশের সুরোতহাল
রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার
প্রস্ততি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..